০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে অগ্রণী ব্যাংক থেকে সাড়ে আট লাখ টাকা উধাও!

  • Update Time : ০১:৪৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: অগ্রণী ব্যাংকের সুনামগঞ্জের দোয়ারাবাজার শাখা থেকে সাড়ে আট লাখ টাকা জালিয়াতি করে হাতিয়ে নিয়ে গেছে একটি প্রতারক চক্র। অগ্রণী ব্যাংকের দোয়ারাবাজার শাখা সূত্রে জানা যায়, ব্যাংকে একটি একাউন্ট ছিলাে। ওই একাউন্টের তিনটি পাতা ব্যবহার করে এক প্রতারক ভুয়া চেক, পােস্টিং, সিগনেচার সবকিছু নকল করে তিনটা চেকে সর্বমােট সাড়ে আট লাখ টাকা নিয়ে গেছে। ২৬ আগস্ট বুধবার এই ঘটনার পরে ওই ব্যক্তির এনআইডি ভেরিফাই করে দেখা গেছে সে যে ঠিকানা ব্যবহার করেছে তা সম্পূর্ণ ভুয়া। ঠিকানায় তার নাম দেওয়া হয়েছে মােঃ ফারুক মিয়া, পিতা-কাদির মােল্লা ও মাতা-মােছাঃ মেহের জান, গ্রাম: ভবানীপুর, ইউনিয়ন দোহালিয়া, উপজেলা দোয়ারাবাজার, জেলা সুনামগঞ্জ। সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০১৫৬৬৮৯৬৯।

অগ্রণী ব্যাংকের দোয়ারাবাজার শাখার ম্যানেজার জিয়াউল ইসলাম জানান, একটি প্রতারক চক্র জালিয়াতি করে ব্যাংক থেকে সাড়ে আট লাখ টাকা নিয়ে গেছে। তার সঠিক পরিচয় জানা যায়নি। তবে তার ছবি ঠিক আছে। কিন্তু এনআইডি কার্ড জাল। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দোয়ারাবাজারে অগ্রণী ব্যাংক থেকে সাড়ে আট লাখ টাকা উধাও!

Update Time : ০১:৪৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০