০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে রিকশাচালককে খুন

  • Update Time : ০৩:৩৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জ শহরে পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহাঙ্গীর মিয়া (২৬) নামে এক রিকশাচালক খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সুমন মিয়াকে (১৮) আটক করেছে পুলিশ। এছাড়া হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের অনন্তপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত জাহাঙ্গীর মিয়া শহরের মোহনপুর এলাকার আব্দুল মন্নাফের ছেলে। বর্তমানে তারা শহরের অনন্তপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, পাওনা টাকা নিয়ে জাহাঙ্গীর মিয়া ও সুমন মিয়ার মধ্যে বিরোধ ছিল। এরই জের ধরে বিভিন্ন সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীর মিয়াকে ছুরিকাঘাত করেন সুমন। এ সময় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট পাঠান। কিন্তু সিলেট নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সুমন মিয়াকে আটক করেছে। এছাড়া তার কাছ থেকে ছুরিটি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে রিকশাচালককে খুন

Update Time : ০৩:৩৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ আগস্ট ২০২০