মৌলভীবাজারে অসহায়দের মধ্যে নিরাপদ চিকিৎসা চাই জেলা শাখার খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৮:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিরাপদ চিকিৎসা চাই মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে অসহায় দিনমজুরদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপি বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে মৌলভীবাজার শহরে অসহায়- দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সুচিকিৎসার দাবি আদায়ে প্রতিষ্ঠিত সংগঠনটি মানবসেবায় তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। তাছাড়াও অসহায়দের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করে আসছে জেলা এবং উপজেলা কমিটিগুলো। খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল, মৌলভীবাজার প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এড. নুরুল ইসলাম শেফুল, নিচিচা মৌলভীবাজার জেলা প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আজগর আলী, নিচিচা মৌলভীবাজার জেলার প্রতিষ্টাতা সহ-সভাপতি ফজলুর রহমান রাফাহ, নিচিচা মৌলভীবাজার জেলার সহ-সাধারন সম্পাদক মোঃ হাসান চৌধুরী, নিচিচা মৌলভীবাজার জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হাসান চৌধুরী, জেলা কমিটির সহ- প্রচার সম্পাদক পারভেজ তরফদার, জেলা সদস্য শাহিন আহমদ, তুফায়েল আহমদ, নিচিচা সদর উপজেলা কমিটির যুগ্ন আহবায়ক নাজমুল খাঁন, যুগ্ন-আহবায়ক সাব্বির আহমদ, যুগ্ন-আহবায়ক মালেহা কোরেশী, নিচিচা সদর উপজেলা সদস্য মনির আহমদ, ইমতিয়াজ সুমন প্রমূখ। সার্বিক সহযোগিতায় ছিলেন ফখরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক, মৌলভীবাজার জেলা শাখা। বিজ্ঞপ্তি





























