ওসমানীনগরে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ২ লক্ষ টাকার চেক হস্তান্তর
- Update Time : ০৬:৩২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার শাখার পক্ষ থেকে আজ মঙ্গলবার (২৫ আগষ্ট) কোম্পানির এফ,এ মোজাক্কির আহমেদ নাজুর কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সম্প্রতি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড -এর গোয়ালাবাজার জোনাল বীমা অফিসের এফ,ডি,আর গ্রাহক সাদিপুর গ্রাম নিবাসী মৃত রানা আহমদের নমিনী তাহার স্ত্রী হোছনা বেগমের হাতে দুই লক্ষ টাকার মৃত্যুর দাবীর চেক প্রদান করা হয়। জেলা সমন্বয়কারী আবুল কালামের পরিচালনায় অফিস ইনচার্জ বাবু অশোক কুমার দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির জেনারেল ম্যানেজার ও সিলেট বিভাগীয় প্রধান রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, গোয়ালাবাজার ডাচ বাংলা ব্যাংকের সাবেক ম্যানেজার সব্যসাচী দেব রায় রাজু। এছাড়া উপস্থিত ছিলেন অফিসের বি,সি আব্দুল হেকিম, জোনারা বেগম, শিপন মিয়া, স্বপ্না বেগম, বি,এম মঈনুল ইসলাম, চুনু মিয়া, তাসলিমা বেগম, জোৎস্না বেগম, সোনারা বেগম, জাহানারা বেগম, ফাহিমা বেগম, ইউ,এম রিফা বেগম, কুলসুমা বেগম, সুরমা বেগম, লাকী বেগম, আব্দুল কাদির, জাকির আহমদ, সুমনা বেগম, নাসিমা বেগম, সাবিনা বেগম প্রমুখ।





























