তাহিরপুর উপজেলা সুজনের ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা
- Update Time : ০৮:৫৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সুজন সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটি গঠন করা করা হয়েছে। সোমবার তাহিরপুর বণিক সমতিরি কার্যালয়ে তাহিরপুর উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে এক মত বিনিময় সভায় সর্বস্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদকে সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক হোসাইন শরিফ বিপ্লবকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
সুজন সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটি সভাপতি অধ্যক্ষ সাইদুল কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহা উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সুজন সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সহসভাপতি আশরাফ হোসেন লিটন। বিশেষ অতিথি তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন। প্রধান আলোচক সুজন সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাইদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম।
কমিটর অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি বাহা উদ্দিন, সহসভাপতি মুজিবুর রহমান, মোশারফ হোসেন, লুৎফুর রহমান, রোজা তালুকদার, সহ সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সফিকুল ইসলাম, মো. কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক, আলী আহমদ, সহ সাংগঠনিক কামাল হোসেন, অর্থ সম্পাদক দ্বীন ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম, শিক্ষা সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ শিক্ষা সম্পাদক আব্দুল হাই, দপ্তর সম্পাদক মো. রমজান আলী, ক্রীড়া সম্পাদক আলী আবদাল খোকন, সদস্য নজরুল ইসলাম আখঞ্জি, নারায়ন চন্দ্র মালাকার, নুর মোহাম্মদ, সফিকুল হক, আব্দুর রাকিব, আইবুর রহমান, জসিম উদ্দিন, আব্দুল কাদির, রাসেল মিয়া, তৌফিক, তানজিম হাসান সোহাগ, মো. ইশতিয়াক, রাজন চন্দ, আব্দুল মতিন, জয়নাল আবেদীন প্রমূখ।





























