০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহুবলে জাতীয় শোক দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- Update Time : ০৫:৫৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মোঃ আমিনুর রহমান :: হবিগঞ্জের বাহুবল উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দি হোপ ইন্টারন্যাশনাল স্কুলের জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২২ আগষ্ট) সকাল ১০ টায় স্কুল সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক আবুল কাশেমর সভাপতিত্বে সহকারী শিক্ষক রায়হান আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের (আই সিটি) বিভাগের প্রভাষক আইয়ুব আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দি হোপ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক প্রভাষক রেবেকা ইয়াছিন জলি, বিশিষ্ট সমাজ সেবক শফিক মিয়া মহালদার। এসয় ৬নং মিরপুর ইউনিয়নের সদস্য শামীম আহমেদসহ এলাকার ছাত্র/ছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





























