১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু
- Update Time : ০৩:২৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ আগস্ট ২০২০
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুরুজ মিয়া (৪২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের মোঃ রইছ আলী উরপে পাখি মিয়ার পুত্র। বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে শহরের মন্ডলীভোগ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত সুরুজ মিয়া মসজিদের ছাদের উপরে বিদ্যুতের কাজ করছিলো। অসাবধানতা বসত বিদ্যুতের তারের স্পর্শে সুরুজ মিয়া ছাদ থেকে ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার উপ-পরিদর্শক মোঃ ইয়াছিন মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





























