০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে ৩৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত
- Update Time : ০৪:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০২০-২১ অর্থবছরের রাজস্ব খাতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আমতৈল গ্রামের বড় হাওর ও কাশিমপুর বিলবন হাওর এলাকায় ৩৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পালের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শফিকুল ইসলাম ভূইয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানার অফিসার ইন-র্চাজ (ওসি) শামীম মুসা।
এসময় স্থানীয় জনপ্রতিনিধিও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।





























