০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত ছাতকের যুক্তরাজ্য প্রবাসী সোনা মিয়ার মৃত্যু

  • Update Time : ০৪:২৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: করোনা আক্রান্ত হয়ে যুক্তরাজ্য প্রবাসী আবদুর রশিদ সোনা মিয়া (৬৫) মৃত্যু বরণ করেছেন। তিনি ছাতক উপজেলার খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ভুইগাঁও গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল মছব্বিরের পুত্র। বর্তমানে তিনি সিলেট নগরীর নেহারীপাড়া এলাকার বাসিন্দা। আব্দুর রশিদ সোনা মিয়ার করোনা পজেটিভ শনাক্ত হলে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেছেন। মরহুমে চাচাতো ভাই সাবেক ইউপি সদস্য মুহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সকালে সীমিত পরিসরে মরহুমের জানাজা শেষে সিলেটের মানিকপীর টিলায় দাফন সম্পন্ন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

করোনা আক্রান্ত ছাতকের যুক্তরাজ্য প্রবাসী সোনা মিয়ার মৃত্যু

Update Time : ০৪:২৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০