০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ডিসি অফিসে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : ০৫:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ . কে. আব্দুল মোমেন এমপি। আজ বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত প্রতিকৃতিটি উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী।

সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের পরিকল্পনায় ও জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি উন্মোচনের পরে তাতে পুষ্পশ্রদ্ধা অর্পণ করেন মন্ত্রী। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সিলেট আদালতের জিপি এডভোকেট রাজ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল খালিক, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ।

প্রতিকৃতিটির স্থাপত্য নকশা করেন স্থপতি শুভজিৎ চৌধুরী ও প্রতিকৃতি নকশায় ছিলেন শেখ নাঈম দীপু।

উল্লেখ্য, তিনদিনের সফরে গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সিলেট আসেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ . কে. আব্দুল মোমেন এমপি। আজ ও আগামীকাল সিলেটে কয়েকটি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জানা গেছে, আজ বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনে ‘আগামীর সিলেট’ প্রকল্প সংক্রান্ত আলোচনাসভায় যোগ দেবেন মন্ত্রী। বিকেল ৫টায় হাফিজ কমপ্লেক্সে রয়েছে জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল, সেখানেও উপস্থিত থাকবেন ড. এ . কে. আব্দুল মোমেন।

আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী সকাল ১০টায় সিলেটের রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক এবং রিসোর্টের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান অতিথি হিসেবে। পরে বেলা ১১টায় সিলেট সদর উপজেলার বাইশটিলাস্থ জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করবেন মন্ত্রী। দুপুর ১২টায় সিলেট থেকে সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে এবং সেখান থেকে বিকেলে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে ডিসি অফিসে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৫:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২০