ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু জেল হাজতে
- Update Time : ০৮:৩৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ছাতকে একটি সংর্ঘষের ঘটনায় দায়ের করা মামলায় হাজিরা দিতে গেলে ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুকে জেল হাজতে প্রেরন করেন আদালত। সোমবার সুনামগঞ্জের চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আব্দুল ওয়াহিদ মজনুসহ মামলার ৩ জন আসামি হাজির হয়ে জামিন প্রার্থনা করলে ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বেলাল আহমদ জামিন না মঞ্জুর করে আব্দুল ওয়াহিদ মজনুকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন এবং অপর ২ জনের জামিন মঞ্জুর করেন। আব্দুল ওয়াহিদ মজনু শহরের তাতিকোনা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র ও ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান। জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত ১০ জুন তাতিকোনা এলাকায় আব্দুল ওয়াহিদ মজনু ও আঞ্জব আলী পক্ষদ্বয়ের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ ব্যক্তি আহত হয়। এ ঘটনায় ছাতক থানায় পাল্টাপাল্টি মামলাও দায়ের করা হয়। প্রতিপক্ষ আঞ্জব আলীর দায়ের করা মামলায় (নং-২৬/১৬৫) এজাহার ভুক্ত ২ নং আসামি আব্দুল ওয়াহিদ মজনু। ওই মামলায় সুনামগঞ্জের চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোমবার হাজির হয়ে আব্দুল ওয়াহিদ মজনু জামিন প্রার্থনা করেন। আদালত তার জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।





























