০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে নির্মিত হবে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ
- Update Time : ০৪:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২০
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে স্বাধীনতার পর এই প্রথম বিশ্বনাথে নির্মীত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। বিশ্বনাথ পৌর শহরের নতুনবাজারস্থ উপজেলা পরিষদের প্রবেশ পথের পাশে এই স্মৃতিসৌধ নির্মাণ করা হবে বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
গতকাল রোববার তিনি ওই স্থানটি পরিদর্শন করেছেন।
এসময় সাথে ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. আবু সাইদ, উপজেলা সহকারি প্রকৌশলী প্রদীপ চন্দ্র দেবনাথ, যুবলীগ নেতা আব্দুল বাতিন, জমির আলী, সাইদ মিয়া, মুজিব মিয়া।





























