০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- Update Time : ১০:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে আজ শনিবার (১৫ আগষ্ট) মজলিস মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ওসমানীনগর উত্তর শাখার সভাপতি শাকিল আহমদের সভাপতিত্বে ও দক্ষিণ শাখার সভাপতি আজমল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলার সভাপতি মাওলানা হোসাইন আহমদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলার সভাপতি সৈয়দ হেলাল আহমদ, ওসমানীনগর দক্ষিণ শাখার সেক্রেটারি রেজাউল করিম সাব্বির, উত্তর শাখার সেক্রেটারি জালাল আহমদ, মাহবুব আহমদ, মুসা আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি





























