১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিলেটে বিশ্বনাথের যুবক গ্রেফতার
- Update Time : ০৪:২৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকসে কটূক্তি করায় সিলেটের হুমায়ুন রশীদ চত্বর থেকে এক যুবককে আটক করেছে র্যাব-৯।
আটককৃত তাজুল ইসলাম সাজু (৩০) সিলেটের বিশ্বনাথ উপজেলার খাদিমপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে কটূক্তি এবং রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে রবিবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাসহ সিলেট নগর পুলিশের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।





























