১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজমিরীগঞ্জে শিবপাশায় একটি কলেজ প্রতিষ্ঠা করা সময়ের অপরিহার্য দাবি- এড. আবদুল মজিদ খান এমপি

  • Update Time : ০৫:৩৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ভাটি বাংলার উন্নয়নের রূপকার বাংলাদেশের জাতীয় সংসদের বেসরকারি বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেন, শিবপাশা ইউনিয়ন যোগাযোগ বিদ্যুৎ সহ সর্ব দিক দিয়ে এখন উন্নত হয়েছে। কিন্তু উচ্চ শিক্ষার কোনো ব্যবস্থা না থাকায় এটা খুবই দুঃখজনক। এই মুহূর্তে শিবপাশায় একটি কলেজ প্রতিষ্ঠা করা সময়ের অপরিহার্য দাবি। আজকে যে সকল প্রাক্তন শিক্ষার্থী কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং কলেজ প্রতিষ্ঠার জন্য আমি তাদের পাশে আছি সব সময়। হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশা প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তরুণ উদ্যোক্তা ও সমাজ সেবক খালেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক কবি দিলওয়ার হাসান রাসেল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারপার্সন ও সহযোগি অধ্যাপক আবুল কালাম আজাদ, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য নজমুল হাসান, সাবেক চেয়ারম্যান তফছির মিয়া, ইঞ্জিনিয়ার আবদুল আহাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই। সাংবাদিক শরিফ উদ্দিন চৌধুরী, প্রভাষক জসিম উদ্দিন, প্রভাষক আতাউর চৌধুরী, মাস্টার সুমন চৌধুরী, শরিফ উদ্দিন, আবু তাহের, মোস্তাফিজুর রহমান জয়, তানভীর চৌধুরী,লুতফুর চৌধুরী , সোহেল চৌধুরী, গিয়াস উদ্দিন, একে এম মুসা, মাহবুবা তামান্না,শিরিন, তানিয়া মুনতাহা, জুনায়েদ, আবু বক্কর, রিদওয়ান আহমেদ হৃদয়, সাইফুল ইসলাম, মারুফ, মোকাররম হোসাইন, সাইফুর রহমান চৌধুরী প্রমুখ। মানপত্র পাঠ করেন ডাক্তার সাদ্দাম হোসেন রুয়েল, কোরআন তেলাওয়াত করেন মাইদুল হাসান খোকন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আজমিরীগঞ্জে শিবপাশায় একটি কলেজ প্রতিষ্ঠা করা সময়ের অপরিহার্য দাবি- এড. আবদুল মজিদ খান এমপি

Update Time : ০৫:৩৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ আগস্ট ২০২০