সিলেট চৌহাট্টার বোমা রহস্য উদঘাটন করেছে সেনাবাহিনী, ছিলো গাইন্ডিং মেশিন
- Update Time : ০৫:১৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর চৌহাট্টায় ট্রাফিক সার্জেন্ট চয়ন নাইডুর মোটরসাইকেলের মধ্যে বোমাসদৃশ্য বস্তুটির রহস্য উদঘাটন করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। এটি ছিলো একটি গাইন্ডিং মেশিন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে তারা গাইন্ডিং মেশিনটি মোটরসাইকেল থেকে অপসারণ করে ।
বেলা সোয়া ৪টায় গণমাধ্যমে এ তথ্য জানান লে. কর্ণেল রাহাত। তিনি বলেন, হয়তোবা আতঙ্ক ছড়াতেই বোমা সদৃশ্য বস্তু রেখে যায় দুর্বৃত্তরা।
এর আগে বেলা ২টায় ঘটনাস্থলে এসে পৌছে সিলেট ক্যান্টনম্যান্টের ১৭ পদাতিক ডিভিশন সেনাবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়করণের স্পেশাল টিম। সেনাবাহিনীর ওই টিম এসে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারে কাজ শুরু করেন।
উলেখ্য; গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরীর চৌহাট্টায় ট্রাফিক সার্জন চয়ন নাইডুর মোটরসাইকেলে দৃর্বুত্তরা বোমা সদৃশ্য বস্তু রেখে দেয়। এর পরপরই চৌহাট্টা পয়েন্টসহ আশপাশ এলাকা পুলিশ ঘিরে রাখে। খবর দেওয়া হয় পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটকে। রাত ৯টায় র্যাব ও সিআরটির টিম ঘটনাস্থলে যান। পরে পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।





























