সিলেটে চৌহাট্টায় সেনাবাহিনীর উদ্ধার অভিযান শুরু
- Update Time : ০২:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর চৌহাট্টায় ট্রাফিক সার্জেন্ট চয়ন নাইডুর মোটরসাইকেলে দৃর্বুত্তরা বোমা সদৃশ্য বস্তু রেখে দেয়। এর পরপরই চৌহাট্টা পয়েন্টসহ আশপাশ এলাকা পুলিশ ঘিরে রাখে। গতকাল রাত ৯টায় র্যাব ও সিআরটির টিম ঘটনাস্থলে যান। রাত ৯টা ২৫ মিনিটে চৌহাট্টায় এসে পৌছে পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিট। সীমানা নিধারণ করে রাখেন। পরে খবর দেওয়া হয় ঢাকায়। ঢাকা থেকে বোমা নিস্ক্রিয়করণ টিম আসলেই উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।
আজ বৃহস্পতিবার বেলা ২টায় ঘটনাস্থলে এসে পৌছে সিলেট ক্যান্টনম্যান্টের ১৭ পদাতিক ডিভিশন সেনাবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়করণের স্পেশাল টিম। সেনাবাহিনীর ওই টিম এসে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারে কাজ শুরু করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি বলেন, ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। শীঘ্রই জানা যাবে সদৃশ্যবস্তুটি বোমা না কি অন্য কিছু।
এর আগে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় চৌহাট্টা এলাকার পুলিশ চেকপোস্টের সামনে দাঁড় করিয়ে রাখা পুলিশের সার্জেন্ট চয়ন নান্টুর মোটর সাইকেলে একটি ডিভাইস লাগানো বোমা সাদৃশ্য বস্তু দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পুলিশের ঘটনাস্থলে গিয়ে এই ডিভাইস দেখে সন্দেহ হয়। পরে মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞাসহ পুলিশের উধর্তন কর্মকর্তারা সেখানে গিয়ে জায়গাটিকে ফিতা টেনে ঘিরে ফেলেন। ওই সড়কে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়।





























