০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে কামরান পরিবারে নতুন কামরানের জন্ম
- Update Time : ০৫:৩৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সদ্য প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের পরিবারে নতুন কামরানের জন্ম হয়েছে। কামরান পুত্র ডা. আরমান আহমদ শিপলু এবার পুত্র সন্তানের জনক হয়েছেন। বাবা বদর উদ্দিন আহমদ কামরানের নামের সাথে মিল রেখে ছেলের নাম রেখেছেন আরশান আহমদ কামরান। রোববার বিকাল সাড়ে ৩টা দিকে ছেলে সন্তানের জন্ম দেন তার স্ত্রী ফারহানা আরমান।
দুই মেয়ের পর এবার শিপলু ও ফরাহানা দম্পতির ঘরে এক ছেলে সন্তানের জন্ম হয়েছে বলে জানাগেছে।
নবাজাতক ও মা দুজনই সুস্থ রয়েছেন। নবজাতক ও মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ডা. আরমান আহমদ শিপলু।





























