০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকের বুরাইয়া বাজারে অবৈধ পশুর হাট

  • Update Time : ০৮:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকের দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া বাজারে বসেছে গরু-ছাগলের অবৈধ হাট। কোরবানীর ঈদ উপলক্ষে অবৈধভাবে গড়ে উঠা এ পশুর হাট নিয়ন্ত্রন করছে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি। স্থানীয় একটি মাদ্রাসার ও মসজিদের নামে তারা পশুর অবৈধ হাট বসিয়েছে বলে জানা গেছে। তবে একটি পক্ষ এতে ভিন্নমত পোষণ করেছেন। এ পশুর হাটে কয়েকদিন ধরে পশু কেনা-বেচা ও টোল আদায় করা হচ্ছে। এখানে বাজার ইজারা গ্রহীতার অংশীদারিত্ব রয়েছে বলে অভিযোগ উঠেছে। দেয়া হচ্ছে সরকারি কর ফাঁকি। এখানে পশুর হাট বসানোর ফলে আশপাশের বৈধ পশুর হাটে এর নেতিবাচক প্রভাব পড়ার আশংকা রয়েছে। উচ্চ মূল্যে ইজারা গ্রহন করা উপজেলার জাউয়াবাজার, রসূলগঞ্জ বাজারসহ অন্যান্য পশুর হাট ইজারা গ্রহনকারী ব্যবসায়ীরা অবৈধ পশুর হাটের জন্য ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এভাবে গরু-ছাগলের অবৈধ হাট বসলে আগামীতে বৈধ ইজারা গ্রহীতাগন ইজারা গ্রহনে অনেকটা অনীহা প্রকাশ করতে পারে বলে অনেকেই মন্তব্য করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর ইজারা গ্রহনের মাধ্যমে বুরাইয়া বাজারে কোরবানীর বৈধ পশুর হাট বসেছিলো। সম্প্রতি ঘন ঘন বন্যা ও করোনা ভাইরাসের কারনে সরকারিভাবে এখানে পশুর হাট বসানোর কোন অনুমোদন দেয়া হয়নি। কিন্তু সরকারিভাবে কোন অনুমোদন না থাকলেও এখানে পশুর অবৈধ হাট বসিয়ে চালানো হচ্ছে পশু কেনা-বেচা। প্রায় এক সপ্তাহ আগে এখানে এ হাটটি বসানো হয়েছে বলে স্থানীয়রা জানান। বুরাইয়া বাজারে অবৈধভাবে পশুর হাট বসানোর ফলে প্রভাব পড়েছে বৈধ ইজারা নেয়া জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজার পশুরহাটে। রসুলগঞ্জ বাজার পশুর হাটের ইজারাদার এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে বুরাইয়া বাজারের পশুর হাট উচ্ছেদের নির্দেশনাও রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকের বুরাইয়া বাজারে অবৈধ পশুর হাট

Update Time : ০৮:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০