০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের উত্তর খুরমা ইউনিয়নে গরীব অসহায়দের মধ্যে চাল বিতরন
- Update Time : ০৭:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ৬০০ গরীব অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ র ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ২য় দিনে ইউনিয়নের ৩টি ওয়ার্ডে চাল বিতরণ করেন ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ। বুধবার চাল বিতরণ কালে উপস্হিত ছিলেন উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হুদা, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল সালাম,সাধারন সম্পাদক জয়নাল আবেদীন,৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তেরাব আলী,সাধারন সম্পাদক আবুল কালাম, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুর রহমান, ইউপি সদস্য শামসুল হুদা, জালাল উদ্দিন, আব্দুল হামিদ,সদস্যা কমরুন নেছা প্রমুখ।





























