০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পানিবন্দি শতাধিক পরিবারে তাকওয়া নিডী ট্রাস্টের খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ
- Update Time : ০৫:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পানিবন্দি অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপলক্ষে তাকওয়া নিডী ট্রাস্টের পক্ষে থেকে খাদ্য সামগ্রী ত্রান বিতরণ করা হয়েছে।
উপজেলার শ্রীধর পাশা গ্রামে বন্যাকবলিত অসহায়- দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করেছে তাকওয়া নিডী ট্রাস্ট বাংলাদেশ ব্রাঞ্চ। তাকওয়া নিডী ট্রাস্ট ইউকের অর্থায়নে আজ বুধবার (২৯ জুলাই) সংস্থার উপদেষ্টা হাজী বাবুল মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান বিতরণী কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন, সংস্থার বাংলাদেশ প্রতিনিধি মুফতি শাহ মুহিউদ্দীন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সুহেল আহমদ সুহিনুর, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি রুমেল আহমদ, সদস্য মাসুম আহমদ, মাসুদ আহমেদ, জাকির প্রমুখ।





























