বিশ্বনাথে ড্রীমলাইট ফ্রেন্ড সোসাইটির উদ্যেগে ঈদ সামগ্রী বিতরণ
- Update Time : ০৪:৫১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: ড্রিম লাইট ফ্রেন্ডস সোসাইটির উদ্যেগে সিংগেরকাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সিংগেরকাছ এলাকার দরিদ্র ৭০টি পরিবারের মধ্যে তেল, পেয়াজ আলু ,রসুন, আদা, লবন, আটা, গরম মসলা সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংগেরকাছ স্কুল এন্ড কলেজের গর্ভনিং কমিটির সভাপতি আলহাজ্ব আবারক আলী। সংস্থার সিনিয়র সহ -সভাপতি হারুন অর রশিদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউকে প্রবাসী শাহ্ মোঃ ইউনুছ আলী, বিশেষ অতিথি ছিলেন আশিক মিয়া, ইরন মিয়া, এইচ. এম আরশ আলী,আফরোজ আলী, আব্দুল মুকিত, নিজাম উদ্দিন, শামীম খান, কুতুব উদ্দিন, আলী জুনেল, আব্দুল বারী, বাবুল মিয়া প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা আব্দুল আজিজ ও হাফিজ আরব খান। সংস্থার সহ সাধারণ সম্পাদক কাওছার আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার সভাপতি অাবিদুর রহমান শাকিল । ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন সংস্থার সহ সভাপতি খালেদুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক অলিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জয়,সহ-সাংগঠনিক সম্পাদক মামুন অাহমেদ,প্রচার সম্পাদক ইমরান হোসেন,সালেক আহমদ,অর্থ সম্পাদক মমিন উদ্দিন মামুন, সমাজ কল্যাণ সম্পাদক হেলাল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রদীপ বৈদ্য,তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ, আন্তঃ বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ, মামুন আহমদ, নাসির হোসেন, বাবুল আহমদ, প্রান্ত আচার্য, রোকন আহমদ প্রমূখ।





























