ছাতকে গরু চুরি বৃদ্ধি দু’দিনে ৮টি গরু চুরি
- Update Time : ০১:২০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। দু’দিনে পৌর শহরের ফকিরটিলা এলাকা থেকে ৮ টি গরু চুরি হয়েছে। রোববার রাতে ফকিরটিলা এলাকার আতিকুল হকের ৬ টি গরু চুরি হয়। তিনটি বলদ, দুইটি গাভী ও একটি বাচ্চা গরু সহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা মূল্যের ৬ টি গরু চোরেরা চুরি করে নিয়ে যায়। ইঞ্জিনচালিত নৌকায় করে চোরেরা গরুগুলো নিয়ে গেছে বলে জানান আতিকুল হক। গোয়ালঘরের দরজার তালা কেটে চোরেরা গরু চুরি করে নিয়ে যায় । এ ব্যাপারে সোমবার বিকেলে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আতিকুল হক। এর তিন দিন আগে একই এলাকার লাল মিয়া তালুকদারের লক্ষ টাকা মূল্যের দু’টি গরু গোয়াল ঘর থেকে চুরি হয়েছে। কয়েকদিন আগে দোলারবাজার ইউনিয়নের কুর্শি হোয়াগিরপাড় গ্রামের আলী হোসেনের গোয়ালঘর থেকে ৪ টি হালের বলদ চুরি হয়। রাতে চোরেরা দরজা ভেঙ্গে গরুগুলো চুরি করে নিয়ে যায়। চোরাই গরুর সন্ধান এখনো পাওয়া যায় নি।





























