০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে করোনায় মৃত্যুবরণকারী মীর আলা উদ্দিনের দাফন সম্পন্ন

  • Update Time : ০১:১৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মীর আলা উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে জানাজা শেষে বাগবাড়ী কবরস্থানে দাফন সম্পন্ন হয়। লাশ দাফনে অংশগ্রহণ করেন ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, গ্রামের আব্দুল মোমিন, ফখরুল আলম, তানভীর চৌধুরী ও ৫ জন স্বেচ্ছাসেবক। উপজেলা প্রশাসনের নির্দেশনা মতে লাশ দাফন করা হয়েছে। এর আগে ১১ জুলাই বাগবাড়ী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরীর লাশ দাফনেও অংশগ্রহণ করেছেন কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন।

এ ব্যাপারে কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী লোকের দাফনে অংশ নিতে অনেকেই ভয় পেয়ে থাকেন। স্বাস্থ্যবিধি ও উপজেলা প্রশাসনের নির্দেশনা মেনে এ সংক্রান্ত লাশের দাফনে তিনি অংশগ্রহণ করে থাকেন। আগামীতেও তিনি এ সংক্রান্ত রোগীর দাফনে সক্রিয় ভূমিকা রেখে অংশগ্রহণ ও সহযোগিতা করবেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে করোনায় মৃত্যুবরণকারী মীর আলা উদ্দিনের দাফন সম্পন্ন

Update Time : ০১:১৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০