০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ইয়াবাসহ দুই ‘মাদক ব্যবসায়ী’ গ্রেফতার

  • Update Time : ০৯:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান, অলক দাশ, ইমরুল কবিরের নেতৃত্বে এক দল পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের বিদায়সুলপানী গ্রামের রুপা আলী ওরফে রুপক মিয়ার পুত্র আক্তার আলী (২৯) ও রামপাশা ইউনিয়নের পুরাণগাঁও গ্রামের মৃত আসলাম মিয়ার পুত্র আজাদ মিয়া (২৫)। আজাদকে বিশ্বনাথ বাজার থেকে ও আক্তারকে তার নিজ বাড়ির সড়ক থেকে গ্রেফতার করে পুলিশ।
থানা পুলিশের এসআই আফতাবউজ্জামান রিগ্যান বাদী হয়ে গ্রেফতারকৃত আক্তার ও আজাদকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আক্তার এক সময় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।
৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এ দুজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা। তিনি বলেন, পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ইয়াবাসহ দুই ‘মাদক ব্যবসায়ী’ গ্রেফতার

Update Time : ০৯:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০