০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে জিসকা ফার্মা লিমিটেডের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন
- Update Time : ০২:৩২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: জিসকা ফার্মা লিমিটেড’র উদ্যোগে ছাতকের কৈতক এলাকার কর্মহীন, অস্বচ্ছল ও হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরন করা হয়েছে। জিসকা ফার্মা লিমিটেড’র প্রতিনিধি এমপিও সজল তালুকদার’র আয়োজনে জাউয়া ইউনিয়নের কৈতক এলাকায় এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে চাল, ডাল, পেয়াঁজ, লবন, তেল ও আলু রয়েছে। প্যাকেটজাত করা ঈদসামগ্রী উপকারভোগীদের মধ্যে শনিবার দুপুরে বিতরন করা হয়। এসময় জিসকা ফার্মা লিমিটেড’র প্রতিনিধি এমপিও সজল তালুকদার, জাউয়াবাজার ফারিয়া’র সাবেক সভাপতি রেজাউল করিম ভূইয়াঁ, ছাতক প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু উপস্থিত ছিলেন। জিসকা ফার্মা লিমিটেড’র উদ্যোগে সমগ্র দেশে একই দিনে ৬০ হাজার হতদরিদ্র পরিবার’র মধ্যে ঈদসামগ্রী বিতরন করা হয়েছে।





























