গোলাপগঞ্জ পৌরসভায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত
- Update Time : ০৪:৪৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় পৌর কনফারেন্স হলে পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল রাশেদুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রকৃত বন্ধু কখনো মাদকের সাথে সম্পৃক্ত থাকার জন্য আহবান করবে না বরং মাদক থেকে বিরত রাখার জন্য চেষ্টা কররে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আলোচনায় সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম, পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, জবান আলী, আব্দুল জলিল মাষ্টার, জানাল আহমদ জানাল, নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, সোফিয়া বেগম, মেহেরুন বেগম। এছাড়াও গোলাপগঞ্জ পৌরসভার বিট অফিসার জাহিদ হাসান (সাব-ইন্সপেক্টর), জুনেদ আহমদ (সাব-ইন্সপেক্টর) উপস্থিত ছিলেন।





























