০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বেসরকারি স্কুলগুলোর টিউশন ফি কমানোর দাবিতে মানববন্ধন

  • Update Time : ০৫:০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ইংলিশ মিডিয়ামসহ বেসরকারি স্কুলগুলোতে টিউশন ফি অর্ধেক অর্থাৎ- ৫০% কমানোর দাবিতে মানববন্ধন করেছে সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশন। শনিবার (১৮ জুলাই) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করেন এসোসিয়েশন নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা এই কঠিন করোনাকালে সিলেট নগরীর আনন্দ নিকেতন, গ্রামার, রাইজ, স্কলার্স হোম, বিবিআইএসসি ও খাজাঞ্চিবাড়িসহ সকল ইংলিশ মিডিয়াম এবং বেসরকারি অন্যান্য স্কুলে টিউশন ফি ৫০% কমানোর দাবি জানান। এছাড়াও পুন:ভর্তি ফি মওকুফের দাবি জানান বক্তারা।

সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরীরর সভাপতিত্বে ও সাংবাদিক-আইনজীবি আব্দুল মুকিত অপির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক সেলিম, সিসিক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী,  খাজাঞ্চিবাড়ি স্কুলের অভিভাবক বদরুদ্দোজা বদর, স্কলার্স হোম স্কুলের অভিভাবক খালেদ আহমদ, খাজাঞ্চিবাড়ি স্কুলের অভিভাবক সৈয়দ বাহারুল ইসলাম রিপন, রাইজ স্কুলের অভিভাবক অ্যাডভোকেট মো. কুতুব উদ্দিন, খাজাঞ্চিবাড়ি স্কুলের অভিভাবক অধ্যাপক শুভেন্দ্র শেখর পাল, দিদার হোসেন রুবেল, অভিভাবক মাওলানা ফিরুজ উদ্দিন, মো. জাবেদুর রহমান, মো. নজরুল ইসলাম, সাংবাদিক আজমল হোসেন, মো. নোমান আহমদ, মো. মাসুম আহমদ, মো. বেলাল আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা এ সংকটে সকল পক্ষকে ছাড় দেওয়ার আহবান জানিয়ে বলেন, একে অপরের পাশে দাড়াতে হবে। প্রতিষ্ঠান পরিচালকদের অতি মুনাফার চিন্তা বাদ দিতে হবে।

স্কুল পরিচালকদের উদ্দেশ্যে তারা বলেন, শিক্ষার্থীদের ৫০% ছাড় না দিলে আপনারা অমানবিক হিসাবে চিহ্নিত হয়ে থাকবেন। মানুষ আপনাদের কখনও গ্রহণ করবে না।

বক্তারা আদালতের রায় মেনে সকল স্কুলকে পুর্ণ ভর্তি ফি আদায় বাতিল  করে শিক্ষা বর্ষের শুরুতে বিভিন্ন নামে টাকা আদায় থেকে বিরত এবং উত্তীর্ন শিক্ষার্থীকে লেখা পড়ার সুযোগ করে দেওয়ার পাশাপাশি সিলেটে আধুনিক শিক্ষা  বিস্তারে শিক্ষা ব্যয় কমিয়ে এনে ছাত্র ছাত্রীর সংখ্যা বৃদ্ধি করার পথ সুগম করার আহবান জনান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে বেসরকারি স্কুলগুলোর টিউশন ফি কমানোর দাবিতে মানববন্ধন

Update Time : ০৫:০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০