খেলাফত মজলিস সিলেট মহানগরীর থানা দায়িত্বশীলদের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত
- Update Time : ০৪:৩৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ আব্দুল কাদির সালেহ বলেছেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানবজীবন যেমনিভাবে আজ বিপর্যস্থ তেমনিভাবে মানবিক মূল্যবোধের ক্রমাগত অবক্ষয়ও আমাদের সমাজব্যবস্থাকে বিপর্যস্থ করে তুলেছে। ফলে একটি উন্নত সমাজ কোনভাবেই গড়ে গঠছে না। আর তাই একটি উন্নত ও মানবিক সমাজ গড়ে তোলতে হলে প্রয়োজন সঠিক নেতৃত্ব। খেলাফত মজলিস যোগা নেতৃত্ব গড়ে তোলারই প্রয়াস চালিয়ে যাচ্ছে। সুতরাং সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের সেই লক্ষ্যেই কাজ করে যেতে হবে। খেলাফত মজলিস সিলেট মহানগরীর থানা দায়িত্বশীলদের প্রশিক্ষণ মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৭ জুলাই শুক্রবার রাতে অনলাইনে অনুষ্ঠিত প্রশিক্ষণ মজলিসে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান। নগর সহ সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমানের পরিচালনায় এতে যুক্ত হন সিলেট মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন, সহ সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, সাংগঠনিক ও বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী।
প্রশিক্ষণ মজলিসে অংশগ্রহণ করেন মহানগর নির্বাহী সদস্য ও শাহপরান পূর্ব থানা সভাপতি তৌফিকুল ইসলাম ছাবির, থানা সাধারণ সম্পাদক কয়েছ উজ্জামান চৌধুরী, মহানগর নির্বাহী সদস্য ও শাহপরান পশ্চিম থানা সভাপতি মাওলানা আব্দুল আহাদ মাসুম, সহ সভাপতি মুহাম্মদ ফারুক মিয়া, থানা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুল ইসলাম, উলামা সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, মহানগর নির্বাহী সদস্য ও কতোয়ালী পূর্ব থানার সভাপতি তৌহিদ আহমদ চৌধুরী, থানা সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজওয়ানুল হক, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ চৌধুরী, বায়তুলমাল সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, মহানগর নির্বাহী সদস্য ও বিমানবন্দর থানার সভাপতি মুহম্মদ কামরুল ইসলাম, থানা সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দিন, দক্ষিণ সুরমা থানা সাধারণ সম্পাদক মাওলানা শামসুজ্জামান সাজু, শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, জালালাবাদ থানার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার কয়ছর আহমদ কাওছার, বায়তুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, কতোয়ালী পশ্চিম থানার অফিস ও প্রচার সম্পাদক ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ প্রমুখ। বিজ্ঞপ্তি





























