গোলাপগঞ্জের ১২টি মাদরাসায় আর্থিক সহায়তা দিল হিলফুল ফুযুল হেল্পিং ফাউন্ডেশন
- Update Time : ০১:৩৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাঘা এলাকার ১২টি মাদরাসায় আর্থিক সহায়তা প্রদান করেছে হিলফুল ফুযুল হেল্পিং ফাউন্ডেশন সিলেট। ১৬ জুলাই দিনভর এই অনুদান হস্তান্তর অনুষ্ঠান চলে।
এ উপলক্ষে ১নং বাঘা ইউনিয়নের বাঘা গোলাপ নগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদরাসায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় বৈশ্বিক মহামারিতে বিপর্যস্ত মুসলিম উম্মাহ ও দেশে বিদেশে অবস্থানরত এলাকার জনগণের হেফাজতের জন্য দোয়া করা হয়। সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে বাঘা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা রশিদ আহমদ সভাপতিত্বে ও সংগঠনের সহ সেক্রেটারি হুসাইন মাহমুদ ও অর্থ সম্পাদক হাফিজ আরিফ বিল্লাহ’র যৌথ পরিচালনায় মো. এমরান আহমদের তিলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সেক্রেটারি মুফতি নূর মোহাম্মদ নিহাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – ভাইস চেয়ারম্যান ফারুক আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, সাবেক প্রতিষ্ঠাতা সেক্রেটারী সজীব আলী, উপদেষ্টা ও বায়তুল আতিক তাহফিজুল কোরআন নূরানী মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম জুয়েল, উপদেষ্টা ও বাঘা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল আলীম ছাতকী, এখলাসপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা এম এ সালাম, উপদেষ্টা ইকবাল আহমদ, উপদেষ্টা কামরুল ইসলাম।
এছাড়াও সংগঠনের উপদেষ্টা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন – খলিল মিয়া, মাস্টার মাওলানা হারুনুর রশিদ, কৌড়িয়া মাদ্রাসার নাইবে মুহতামিম মাওলানা আর্জমন্দ আলী, জসিম উদ্দিন, মুফতি শরীফ আহমদ, সেবুল আহমদ, মাওলানা এম এ করিম তালুকদার , আব্দুলাহ আল মানুম সাজু, আব্দুল কাইয়ুম, মাহবুবুল্লাহ লুতফেগির, ফয়জুল্লাহ হামদেগির, হাফিজ সাজু আহমেদ, মাওলানা আব্দুস সালাম গোলাপগঞ্জী, হাসান মাহমুদ, আবির, জিবার, হারুন, সুমাদ, রাবেল,জাবের, আরিয়ান রাহিন প্রমুখ।
অনুষ্ঠানটি সফল করার জন্য শিক্ষক- ছাত্র ও উলামায়ে কেরাম, মাদ্রাসা কমিটি এবং হিলফুল ফুযুল হেল্পিং ফাউন্ডেশনের সম্মানিত দাতা, উপদেষ্টা, সদস্য ও দায়িত্বশীলদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী শেখ ফয়সাল মালেক। বিশেষ ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আমেরিকা প্রবাসী জান্নাতুর রহমান, ভাইস চেয়ারম্যান লন্ডন প্রবাসী হাফিজ বাহাউদ্দীন।





























