সিলেটে ৩ মাস পর স্বাস্থ্যবিধি মেনে হোটেল রেষ্টুরেন্ট খোলা রাখার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন
- Update Time : ০৫:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে টানা তিন মাস বন্ধ রাখার পর খুলেছে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট। আজ মঙ্গলবার থেকে স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে জেলা প্রশাসন থেকে।
জানাগেছে, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির সঙ্গে আলাপের প্রেক্ষিতে জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম এ সম্মতি দেন। তবে, জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি সংক্রান্ত কিছু নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা, খাবার সংগ্রহে নিরাপদ দূরত্ব বজায় রাখা, খাবার টেবিলের আড্ডা পরিহারসহ সংশ্লিষ্ট সব স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।
খাবার তৈরি থেকে পরিবেশ পর্যন্ত এসব বিধি মেনে চলতে হবে। এর আগে গত ১১ এপ্রিল করোনা পরিস্থিতি মোকাবিলায় সিলেট জেলাকে লকডাউন ঘোষণার পর সিলেটের হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা হয়।





























