১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটেই মিলবে বিদেশ যাত্রীদের ‘করোনামুক্ত’ সনদ

  • Update Time : ০৪:৫৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: করোনাকালে বিমানের ফ্লাইট বন্ধ রেখেছে বিভিন্ন দেশ। এনিয়ে চরম দুশ্চিন্তায় দেশে অবস্থানরত প্রবাসীরা।কারো ছুটি শেষ। ভিসার মেয়াদও শেষ হওয়ার আশঙ্কা ভোগাচ্ছে অনেকে। এঅবস্থায় বিমানের ফ্লাইট চালু হলেও প্রয়োজন পড়বে করোনাভাইরাস মুক্ত সনদের। এ কারণে বাড়তি বিড়ম্বনায় প্রবাসীরা। ফ্লাইট চালু হলেও করোনাভাইরাস মুক্ত সদন পাবেন কোথায়? এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। কোন দপ্তরে তাদের যেতে হবে-তাও জানা নেই। গত ৩ মাসে সিলেটের অন্তত হাজার হাজার প্রবাসী করোনামুক্ত সনদের জন্য সিলেটের সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ করেছেন। সিভিল সার্জন কার্যালয় থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এ বছরের জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসেন ফেঞ্চুগঞ্জের খালেদ আহমদ। গত মার্চ ২২ ফ্লাইট ছিল। কিন্তু ফ্লাইট বাতিল হওয়াতে এখনো যেতে পারেননি। আর ফ্লাইট চালুর সঙ্গে সঙ্গে যেতে হলেও করোনামুক্ত সনদ নিতে হবে। তাই বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাইনি।

রোববার (১২ জুলাই) সিলেটে আইনশৃঙ্খলা কমিটির ভার্চুয়াল এক সভায় সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্ত হন। এসময় প্রবাসীদের জেলা করোনামুক্ত সার্টিফিকেট প্রদানের প্রস্তাব করেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, প্রবাসীদের অনেকের ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে। ফ্লাইট চালু হলেই তাদের কর্মস্থল সংশ্লিষ্ট দেশে যেতে হবে। কিন্তু তাদের করোনামুক্ত সার্টিফিকেটের জন্য কোনো ধরণের নীতিমালা নেই। এ অবস্থায় হয়রানীর শিকার হবেন তারা। বিষয়টি শুনেই গুরুত্বের সঙ্গে নোট নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আন্ত:মন্ত্রণালয়ের সভায় তিনি প্রস্তাবটি তুলবেন, যাতে এ নিয়ে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা হয়রানীতে পড়তে না হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটেই মিলবে বিদেশ যাত্রীদের ‘করোনামুক্ত’ সনদ

Update Time : ০৪:৫৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০