সিলেটে করোনা জয়ী ১৯ পুলিশ সদস্যদের সংবর্ধনা ও সুরক্ষা সামগ্রী প্রদান
- Update Time : ০৫:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট মেট্রোপলিটন পুলিশে করোনা জয়ী ১৯ পুলিশ সদস্যকে আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টায় সংবর্ধনা ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
এসএমপির পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম এর সভাপতিত্বে ও সহকারি পুলিশ কমিশনার সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএমপির অতিঃ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিঃ পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপ্স) শফিকুল ইসলাম। এছাড়াও এসএমপি;র সকল বিভাগের উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনার সহ অন্যান্য সর্বস্তরের অফিসার ও ফোর্সবৃন্দ এবং কোভিড-১৯ জয়ী সকল পদবীর পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনা গোলাম কিবরিয়া তার বক্তব্যে করোনাকালীয় সময়ে বাংলাদেশ পুলিশে কর্মরত যে সকল পুলিশ সদস্য ও নন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি আরো বলেন, এ পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশে করোনা আক্রান্ত হয়েছেন ১০৬ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৫৬ জন এর অধিক। সুস্থ্যতার হার ৫৫ শতাংশের অধিক। এদের মধ্যে সুস্থ্য হয়ে কর্মস্থলে যোগদান করেছেন ৩৪ জন। যার মধ্যে ০১ জন পি.আর.এল গমন এবং ০৩ জন অন্য ইউনিটে বদলী হয়ে চলে গেছেন। এছাড়াও তিনি সকল পুলিশ সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করতে আহবান জনান। বর্তমানে যারা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সঠিকভাবে চিকিৎসা হচ্ছে কিনা তার খোঁজখবর রাখার জন্য সকল অফিসারদের নির্দেশ প্রদান করেন। যারা করোনা জয় করে কাজে যোগদান করেছেন তাদের উত্তোরত্তর উন্নতি কামনা করে সঠিকভাবে ডিউটি পালনের নির্দেশনা দেন। করোনাকালীন সময়ে সকল পুলিশ সদস্যসহ ডাক্তার, নার্স এবং বিভিন্ন দপ্তরের অফিসারদের প্রতি কৃতজ্ঞতা জানান। করোনা মোকাবেলায় সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও আইজিপির প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।





























