০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালাবাজারে বিনামূল্যে হোমিওপ্যাথিক ঔষধ বিতরণ
- Update Time : ০৫:০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: নিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের জনসাধারণের মধ্যে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে হোমিওপ্যাথিক ঔষধ বিতরণ করা হয়েছে।
৬ জুলাই সোমবার দুপুরে লালাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাংলাদেশ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক এসোসিয়েশন সিলেট এর পক্ষ থেকে এসোসিয়েশনের সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবালের হাতে করোনা প্রতিষেধক ঔষধ প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মঈন উদ্দিন, ডাঃ রুহুল আমিন, তরুণ সংগঠক আমিনুল ইসলাম আনহার, আবু বকর, ইসরাফিল আলম, সিরাজ আহমদ, ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা সহ স্থানীয় জনগণ।





























