০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতির ইন্তেকালে মহানগর খেলাফত মজলিসের শোক
- Update Time : ০২:৫৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হক-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি অধ্যাপক বজলুর রহমান ও নগর সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন।
শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তাঁরা বলেন সিলেটবাসী একজন যোগ্য নেতাকে হারালো যে শূন্যতা সহজে পূরণ হবার নয়।
নেতৃবৃন্দ মরহুম আব্দুল হকের জন্য আল্লাহর দরবারে জান্নাতুল ফিরদাউসের প্রত্যাশা করেন।





























