০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানীনগর থেকে পেশাদার মাদক ব্যবসায়ী রহিম গ্রেপ্তার
- Update Time : ০৭:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগর থেকে পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বুধবার (১৭ জুন) বিকাল সাড়ে ৩টায় ওসমানীনগর উপজেলার তাজপুর কদমতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রহিম (৪৮) উপজেলার উদরকোণা পালপাড়া গ্রামের মৃত হারেচ আলীর পুত্র।
তার কাছ থেকে ৩০৭ পিস ইয়াবা ও ১ টি মোবাইল উদ্ধার কের জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সিলেট জেলার ওসমানীনগর থানায় মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





























