করোনার পাগলা ঘোড়ার তেজ আরো বৃদ্ধি: একদিনে সিলেট অঞ্চলে ১৬৫ জন আক্রান্ত
- Update Time : ০৫:২৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট অঞ্চলে করোনার পাগলা ঘোড়ার তেজ আরো বৃদ্ধি পেয়েছে। ১৩ জুন সিলেট বিভাগের চারটি জেলায় এক দিনে ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সিলেটে নতুন করে শনিবার আরো ৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় শনিবার রাতে জানান, ১৩ জুন পিসিআর ল্যাবে ১৮১ টি নমুনা পরীক্ষার পর ৪৭ টি রিপোর্ট আসে পজেটিভ।
সুনামগঞ্জে দুটি ল্যাবের রিপোর্ট হিসেবে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৯২ জন। এর মধ্যে শাবির পিসিআর ল্যাব থেকে ৬১ জন এবং ঢাকা থেকে আরো ৩১ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। সুনামগঞ্জের সিভিল সার্জন এবং শাবির ল্যাব সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।
মৌলভীবাজারে ১৩ জন ও হবিগঞ্জে ১৩ জন আক্রান্ত হয়েছেন। তাদের সবার নমুনা পরীক্ষা করা হয় ঢাকায় আইইডিসিআর’র আরটি-পিসিআর ল্যাবে। শনিবার সেখান থেকে নমুনা পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জন কার্যালয়কে জানানো হয়।





























