১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- Update Time : ০৮:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ছাতকের বড়কাপন, কপলাবাজার সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। সোমবার বিকালে বড়কাপন পয়েন্ট ও কপলা বাজারে মাস্ক ছাড়া অযথা ঘুরাফেরা করার দায়ে ১০ ব্যক্তির কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। এছাড়া কপলা বাজারের ২ টি দোকান থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সরকারি বিধি উপেক্ষা করে দোকানিরা ব্যাবসা পরিচালনা করায় তাদের জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় থানা পুলিশের লোকজন উপস্থিত ছিলেন। এদিকে কৈতকে ৩ দোকানে ৯ হাজার টাকা এবং খাসগাঁও বাজারের আরো ৩ টি দোকান থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মাস্ক ব্যাবহার না করায় এখানের আরো ৩ জনের কাছ থেকে ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ##





























