১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের সাবেক মেয়র কামরানের জন্য দোয়া চাইলেন বর্তমান মেয়র আরিফ
- Update Time : ০৪:২৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের জন্য দোয়া চেয়েছেন সিসিকের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আরিফুল হক চৌধুরী বলেন, বদরউদ্দিন কামরানসহ যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের সকলের জন্য আমি দোয়া করছি। সকলে যেনো দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন সেই কামনাও করছি। তিনি সিলেট নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা সকলেও সাবেক মেয়রসহ করোনাভাইরাসে আক্রান্তদের জন্য দোয়া করবেন। প্রসঙ্গত, গত শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হন বদরউদ্দিন আহমদ কামরান। রোববার বিকেলে উন্নত চিকিৎসার্থে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।





























