০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ঈদ উপলক্ষে ব্রয়লার মুরগির চাহিদা বাড়ায় দামও বাড়ছে
- Update Time : ০৬:০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকু্ব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন বাজারে ঈদ উপলক্ষে ব্রয়লার মুরগির চাহিদা বাড়ায় দামও বাড়ছে। করোনা ভাইরাস ও লকডাউনের কারণে ব্যবসায়িরা চাহিদামতো মাল (ব্রয়লার মুরগ) বাজারে অানতে পারেননি। আজ রোববার উপজেলার বিভিন্ন বাজারে খবর নিয়ে জানাগেছে, মুরগির কেজি ১৫০/ ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। রোজার আগে পোল্ট্রি মুরগির কেজি ১২০/১৩০ টাকা দামে বিক্রি হয়েছিল।
জানাগেছে, ঈদ উপলক্ষে বাজারে ব্রয়লার মুরগির চাহিদা বাড়ছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে অনেক খামার মালিক নতুন করে উৎপাদনে যাননি, ফলে খামারে মুরগির পরিমাণ কমে গেছে। এমনকি অনেক খামার বন্ধও হয়ে গেছে। এ কারণে পোল্ট্রি মুরগির দাম বাড়ছে।





























