০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ত্রাণ সামগ্রী নিয়ে দু’পক্ষের সংঘর্ষ
- Update Time : ০৫:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ত্রাণের জন্য দক্ষিণ সুরমার কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। শনিবার (২৩ মে) দুপুরে ত্রাণ সামগ্রীর জন্য তাদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল বলেন, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে শনিবার দুপুরে শ্রমিকদের দু’পক্ষের ত্রাণ সামগ্রী নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে এ নিয়ে শ্রমিকরা দু’পক্ষে ভাগ হয়ে যান এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে যায় দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।





























