০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখা হাসপাতালে করোনার হানা, আক্রান্ত তিন চিকিৎসক

  • Update Time : ০৪:২৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: মৌলভীবাজারের বড়লেখায় এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসক করোনায় (কোভিড–১৯) আক্রান্ত হয়েছেন। তারা হাসপাতালের কোয়ার্টারে রয়েছেন। তবে তাদের কারো মধ্যে করোনার কোনো উপসর্গ বা লক্ষণ নেই। এর আগে ওই হাসপাতালের এক ওয়ার্ডবয়ের (৩৫) দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়।

এই নিয়ে বড়লেখা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। এর মধ্যে প্রথম আক্রান্ত এক ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেছেন। বাকি দুই রোগী বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তারাও সুস্থ হওয়ার পথে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস বৃহস্পতিবার (২১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (১৭ মে) হাসপাতালের এক ওয়ার্ডবয়ের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর হাসপাতালের চিকিৎসকসহ ৩৯জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে পরীক্ষার রিপোর্ট হাতে আসে। নমুনা পরীক্ষা দেওয়া ৩৯ জনের মধ্যে ৩ চিকিৎসকের করোনা পজিটিভ এসেছে। তাদের কারো করোনার কোনো লক্ষণ নেই। ধারণা করা হচ্ছে, তারা আক্রান্ত কারো মাধ্যমে সংক্রমিত হয়েছেন। তিন চিকিৎসক হাসপাতালের কোয়ার্টারে রয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বড়লেখা হাসপাতালে করোনার হানা, আক্রান্ত তিন চিকিৎসক

Update Time : ০৪:২৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০