০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে শফিকুর রহমান বাবুলের ঈদ উপহারের খাদ্যসামগ্রী বিতরণ

  • Update Time : ১০:৩৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: করোন ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের প্রায় শতাধিক কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজসেবক ও সালিশ ব্যক্তিত্ব শফিকুর রহমান বাবুলের পক্ষ থেকে বুধবার সকালে ঈদ উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বুধবার সকালে বৈরাগীবাজার রেডরোজ সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় রামপাশা ইউনিয়নের নওধার, রহমাননগর, মাঝপাড়া, বৈরাগীগাঁও, কাঠলীপাড়া গ্রামের শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়।
রেডরোজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোশারফ আলীর সভাপতিত্বে ঈদ উপহারের খাদ্যসামগ্রীগুলো বিতরণকালে উপস্থিত ছিলেন পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম হেকিম উদ্দিন, একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান, প্রবাসী জাহির উদ্দিন, রেডরোজ সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি মুনসুর আহমদ, সদস্য মুজাহিদ আলী, আশরাফুল ইসলাম রহমত, আমিনুর রহমান ইমরান, নূর ইসলাম, জনি দাশ, রুবেল আহমদ, শংকু দাশ, ছালেহ আহমদ, সামছুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে শফিকুর রহমান বাবুলের ঈদ উপহারের খাদ্যসামগ্রী বিতরণ

Update Time : ১০:৩৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০