০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালাগঞ্জে ৬শ পরিবারে শুকনো খাবার ও শিশুখাদ্য বিতরণ
- Update Time : ০৮:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জের দেওয়ানবাজারে ১০ কেজি করে ৬শ’পরিবারের মধ্যে ৬ টন চাল, ৫০ প্যাকেট শুকনো খাবার ও ৮৫ প্যাকেট শিশুখাদ্য বিতরন করা হয়। ২০ মে বুধবার বালাগঞ্জ ৩নং দেওয়ানবাজার ইউনিয়নে প্রধানমন্ত্রীর তরফ থেকে প্রাপ্ত এইসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে ৬০০ টি পরিবারের মধ্যে ৬ টন চাল,৫০ প্যাকেট শুকনো খাবার ও ৮৫ প্যাকেট শিশুখাদ্য।
বিতরণকালে উপস্থিত ছিলেন ৩নং দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল আলম নজম, ট্যাগ অফিসার সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী ও ইউনিয়ন পরিষদের সদস্য গন।এছাড়াও উপস্থিত ছিলেন করোনা ভাইরাস বিপর্যয়ে করোনা ভাইরাস মোকাবেলায় গঠিত ৩নং দেওয়ান বাজার ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সদস্য আমিনুর রহমান তুহেল,খায়রুল ইসলাম,শহিদুল ইসলাম।





























