নবীগঞ্জ ইউনাইটেড ক্লাবের পক্ষথেকে ১৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৫:৫১:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্তে নবীগঞ্জ পৌর এলাকার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নবীগঞ্জ ইউনাইটেড ক্লাব। এর ধারাবাহিকতায় নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন চৌধুরীর মেয়ে ফারজানা চৌধুরী নুপুর ও নবীগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেনের পুত্র আকমল এইচ আজাদ টিটু এবং নবীগঞ্জ ইউনাইটেড ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে পৌর এলাকার বিভিন্ন গ্রামের প্রায় ১৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন চৌধুরী,নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ আরো অনেকেই।
এব্যাপারে ফারজানা চৌধুরী নুপুর জানান, ঢাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছি কিন্তু এলাকার প্রতি টান আছে থাকবে। সেজন্য টিটুর সার্বিক সহযোগিতার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরেছি।





























