১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
করোনায় আক্রান্ত বিশ্বনাথের জনস্বাস্থ্য প্রকৌশলী
- Update Time : ০৪:০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জিত সরকার। বুধবার বিকেলে তার নমুনা রিপোর্ট পজেটিভ আসে। এর আগে গেল ১০ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে পাঠানো হয়েছিল সংশ্লিষ্ট হাসপাতালে। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। তিনি আরো জানান, নারী-শিশু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, চার পুলিশ কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশলীসহ এ উপজেলা মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রত্যেকেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।





























