সৈয়দপুর বাজারের ডাঃ সনজয় বৈদ্যকে করোনা ভাইরাস উপসর্গে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি
- Update Time : ০৬:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজারের ডাঃ সনজয় বৈদ্য জ্বর সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাস উপসর্গে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহের প্রতিবেদনের রিপোর্ট এখনো আসেনি। তাহার স্বাস্থ্যের অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাঃ সনজয় বৈদ্য দীর্ঘদিন ধরে সৈয়দপুর গ্রামে ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে অাসছেন। সৈয়দপুর বাজার চৌধুরী মার্কেট একটি ফার্মেসীতে তিনি রোগীও দেখেন। একজন ভালাে চিকিৎসক হিসেবে তাহার অনেক স্বনাম রয়েছে সবার কাছে। বিশেষ করে গরীব রোগীরা প্রাথমিকভাবে স্বল্প মূল্যের ঔষধে উন্নত চিকিৎসা পেতে ডাঃ সনজয় বৈদ্যের চেম্বার- ফার্মেসীতে যান।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানাগেছে, সৈয়দপুর বাজারে একজন পল্লী চিকিৎসক করোনাভাইরাস উপসর্গের খবর পেয়ে ১০ মে তার নমুনা সংগ্রহ করা হয়। চিকিৎসকরা মঙ্গলবার তার বাড়িতে গিয়ে করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গে তার স্বাস্থ্যের অবনতি দেখে তাঁকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। নমুনা সংগ্রহের প্রতিবেদনের রিপোর্ট এখনো আসেনি। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এদিকে পল্লী চিকিৎসক ডাঃ সনজয় বৈদ্য সৈয়দপুর গ্রামের যে এলাকায় বসবাস করতেন ওই এলাকার ৩২টি বাড়ি-ঘর লকডাউন করা হয়েছে।





























