১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৬ দিন রোজা হবে ২০৩০ সালে!

  • Update Time : ০৬:০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: আরবি মাস ২৯ বা ৩০ দিনে হয়ে থাকে। রমজানও এর বাইরে নয়। তবে ২০৩০ সালের রমজান মাস ৩৬ হয়ে যাবে!

রমজান মাস ঠিকই থাকবে। তবে বছরের শুরু ও শেষে দুই বার দেখা মিলবে রমজান মাসের। তাতেই মুসলমানরা একই বছর ৩৬ দিন রোজা পালন করবে। এমনটি জানিয়েছেন সৌদি আরবের এক বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগরে জলবায়ুর অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মুসনাদ। সৌদি আরবের আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মুসনাদ টুইটারে লিখেছেন, ২০৩০ সালের ৫ জানুয়ারি মোতাবেক ১৪৫১ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে। আশা করা যায় এ মাসটি ৩০ দিন পূর্ণ হবে। আবার একই বছর ২৬ ডিসেম্বর মোতাবেক ১৪৫২ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে। তাতে ডিসেম্বরে মুমিন মুসলমান ৬ দিন রোজা পালন করবে। সে হিসাবে ২০৩০ সালে মুসলিম উম্মাহ ৩৬ দিন রোজা পালন করবে।

এমনটি হওয়ার কারণ ব্যাখ্যা করে এ অধ্যাপক বলেন, চন্দ্র আর সৌরবর্ষের মধ্যে প্রতি বছর ১১ দিন ব্যবধান থাকে। চন্দ্র বছরের মাসগুলো ২৯ কিংবা ৩০ দিন হয়ে থাকে। আর সৌরবর্ষের মাসগুলো ৩০ ও ৩১ দিনে নির্ধারিত। সে কারণে বছর শেষে চন্দ্র বছর ১১ দিন কমে যায়। আর এভাবে ২০৩০ সালে পবিত্র রমজান মাসের শুরু হবে দুই বার।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

৩৬ দিন রোজা হবে ২০৩০ সালে!

Update Time : ০৬:০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০