জগন্নাথপুরে সুদের টাকাকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও ভাংচুর, নারীসহ আহত ১৫
- Update Time : ০১:০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকু্ব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সুদের পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে বাড়ি-ঘরে হামলা ও ভাংচুর করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামে রোববার (৩মে) গ্রামের শামসুদ্দিন ও লেবাস মিয়ার পক্ষের লোকের মধ্যে সুদের পাওনা টাকা নিয়ে উভয় পক্ষে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতরা হলেন, হোসনা বেগম, রুজিনা বেগম, আমিনা বেগম, ইব্রাহিম আলী, কামাল উদ্দিন, সজনু মিয়া, আমির উদ্দিন, মুহিবুর রহমান, সাহাব উদ্দিন, সাব্বির আহমদ প্রমূখ। আহতদেরকে হাসপাতালে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
সরেজমিনে জানাযায়, শ্যামারগাঁও গ্রামের শামসুদ্দিনের পক্ষের লোক আইনুদ্দিনের কাছে গ্রামের লেবাস মিয়ার পক্ষের হুসনা বেগম সুদের টাকা চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে এ সংঘর্ষ শুরু হয়। লেবাস মিয়ার পক্ষের হুসনা বেগমের বাড়ি-ঘরে হামলা ও ভাংচুর করা হয়। জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। সংঘর্ষের ঘটনায় হুসনা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানাগেছে ।




























