০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুরে ৩ শতাধিক পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী উপহার দিলেন সৈয়দপুর যুব পরিষদ
- Update Time : ১১:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাসে লকডাউনে ঘরেবন্দি কর্মহীন হয়েপড়া অসহায় প্রায় ৩ শতাধিক পরিবারকে পবিত্র মাহে রহমজান উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে রমজানের উপহার হিসেবে খাদ্য সামগ্রী উপহার দেন সৈয়দপুর যুব পরিষদ, সিলেটের পক্ষথেকে পরিষদের নেতৃবৃন্দরা। উপজেলার সৈয়দপুর গ্রামে সোমবার (৪মে) দুপুরে গ্রামের দরিদ্র অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে সৈয়দপুর যুব পরিষদ, সিলেটের পক্ষথেকে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রী বিতরণে সৈয়দপুর যুব পরিষদ, সিলেটের সমন্বয়কারী রাসেল আহমদের সভাপতিত্বে, উপ-সমন্বয়কারি অর্থ সৈয়দ হাফিজুর রহমান ও উপ-সমন্বয়কারি দপ্তর সৈয়দ আমিন হকের যৌথ পরিচালনায় অনুৃৃষ্টিত বিতরণী কার্যক্রমে গ্রামের পক্ষথেকে বক্তব্য রাখেন সৈয়দপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজি সৈয়দ মদচ্ছির আলী মাজন,
দোয়া পরিচালনা করেন সৈয়দপুর চৌধুরীবাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ আবু আলী।

সৈয়দপুর যুব পরিষদ, সিলেটের সাবেক সমন্বয়কারী মাওলানা সৈয়দ মোছাদ্দিক আহমদ, মির্জা আবুল বরাত, সৈয়দ
শফিকুল ইসলাম, মোঃ মিজান কোরেশী,
মোঃ আবু তারেক, সাবেক উপ-সমন্বয়কারি অর্থ
মোঃ আমিরুল হক, সৈয়দ মোহাদ্দিস আহমদ, সৈয়দ রাকিব আহমদ, সৈয়দ কাওছারুল হাসান, সাবেক উপ-সমন্বয়কারি দপ্তর সৈয়দ মোহাদ্দিস আলী, সৈয়দ সাকির আহমদ, সৈয়দ সাকাল আবেদীন, কার্যকরি কমিটির সদস্য সৈয়দ দিদার আহমদ, সৈয়দ মুরাদ আহমদ, হাফিজ সৈয়দ আলমগীর গাজী, সৈয়দ জুনেদ আহমদ, সৈয়দ শিপু, এসময় গ্রামের বিশিষ্ট মুরুব্বিয়ান, পরিষদের বর্তমান ও সাবেক সদস্য এবং এলাকার বিভিন্ন
শ্রেণী-পেশার নেতৃবৃন্দ বিতরণী কার্যক্রমে অংশ নেন।

এদিকে সিলেট নগনীতে বসবাসরত কর্মহীন দরিদ্র সৈয়দপুর গ্রামের অর্ধশতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।





























